১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে -গাবতলীতে ডাঃ নান্নু

  • Reporter Name
  • ০২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১৯০

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। দেশে গণতান্ত্রিকধারা বজায় রাখার নির্বাচন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭জানুয়ারী নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি। গতকাল শনিবার বিকেলে গাবতলী উপজেলা শ্রমিক লীগ ও কৃষক লীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দীন প্রাং সিজার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মাকছুদুল হাসান রুহেল এবং জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল মিয়া। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুল আলম নয়নের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মানিক সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের মহিলাবিষয়ক সম্পাদক আছমা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক আ: লতিফ, উপজেলা যুবলীগের সদস্য মনির ইসলাম পিপুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের য্গ্মু সাধারণ সম্পাদক কৌশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, পৌর শ্রমিকলীগের আহবায়ক মাঈনুল ইসলাম মানিক, সদস্য সচিব নিরাশ পাইকার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব হাসান, শ্রমিকলীগ নেতা রেজাউল করিম, তাজেল, কৃষকলীগ নেতা খলিলুর রহমান, মান্নান, রশিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে -গাবতলীতে ডাঃ নান্নু

০২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩