০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুষি সংঘর্ষে নিহত- ২, আহত- ৭

  • Reporter Name
  • ০১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ২২৯

বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও আহত ৫জন। নিহত একজনের পরিচয় উপজেলার ৪১ মাইল চক শিবপুর গ্রামের তালুকানুপুর ইউপির আজিবর রহমানের ছেলে মজনু মিয়া (৩২)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় কয়েকজন শিশু রাস্তা পারাপারের জন্য আকষ্মিকভাবে দৌড় দেয়। এ সময় রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ড্রামট্রাক শিশুদের বাঁচাতে ব্রেক করে। এতে ট্রাকের পিছনে থাকা অপর একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ড্রামট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিয়ে রোড ডিভাইডারে উঠে যায়। এ সময় ড্রাম ট্রাকটি উল্টে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রাকের চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুষি সংঘর্ষে নিহত- ২, আহত- ৭

০১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩