১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকার বারবার দরকার -ডাঃ নান্নু

  • Reporter Name
  • ০২:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ২০৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ধারাবাহিকতা রক্ষায় সকলকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকার বারবার দরকার। গতকাল সোমবার সন্ধ্যারাতে গাবতলীর নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কদমতলী ইউপি পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম টিটু কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, ইউপি সদস্য মহিদুল ইসলাম টুনু ও পৌর যুবলীগ নেতা ছঈম সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ইমরান হোসেন রিবন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক জুয়েল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, নেপালতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, সাবেক চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকার বারবার দরকার -ডাঃ নান্নু

০২:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪