১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশকে উন্নত ও সমৃদ্ধশীল করে গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই -গাবতলীতে ডাঃ নান্নু

  • Reporter Name
  • ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ২৯৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এজন্য দেশকে আরো উন্নতও সমৃদ্ধশীল করে গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচন দেশের গণতন্ত্র ও গবীর দুখী মানুষের মুখে হাসি ফোঁটানোর নির্বাচন। তিনি বলেন, দেশ এখন ডিজিটাল হয়েছে। সবকিছু হাতের নাগালে চলে এসেছে। তাই আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নৌকার বিজয় নিশ্চিত করুন, আমি আপনাদের এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবো। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দূর্গাহাটা ইউপি পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন শফিক। দূর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, আ’লীগ নেতা মোফাজ্জল, যুবলীগ নেতা এসএম মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিমান্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল কবীর টনি, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি বিটুল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশিদ রয়েল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কুড়ানু শাহসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে দুপুরে এমপি প্রার্থী ডাঃ নান্নু গাবতলীর পূর্বপাড়া গ্রামে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের অসুস্থ্য স্ত্রী গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লাভলী ইয়াসমীনকে দেখতে যান ও শারীরিক খোঁজখবর নেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

দেশকে উন্নত ও সমৃদ্ধশীল করে গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই -গাবতলীতে ডাঃ নান্নু

০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪