মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপন (৪৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তার এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এমআর ইসলাম রিপন বর্তমানে থানা হাজত রয়েছে। গ্রেফতারকৃত রিপন মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে বিএনপি নেতা রিপন গ্রেফতার
-
Reporter Name - ০১:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- ২০৭
Tag :
জনপ্রিয়



















