মুহাম্মাদ আবু মুসাঃ ১৮জানুয়ারী/২৪ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা তাঁর কার্যালয়ে উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন। প্রথমে তাঁেক (ইউএনও) ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান চেয়ারম্যান আব্দুল মজিদ এর নেতৃত্বে মেম্বাররা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ছাড়াও ইউপি মেম্বার নাজমা বেগম, আমেনা বিবি, আঙ্গুরী বেগম, নুরুল ইসলাম বাটু, জহুর আহম্মেদ টপি, সুলতান মাহমুদ, শাহজাহান আলী, মাহফুজার রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, আব্দুল বাছেদ প্রমূখ। মতবিনিময়কালে ইউএনও নুসরাত জাহান বন্যা মহিষাবান ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার জন্য নানা পরামর্শ দেন। এ ছাড়া এলাকার উন্নয়নসহ সার্বিক বিষয়ে সহযোগিতার করার আশ^াস দেন।
১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর মহিষাবান ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ইউএনও’র মতবিনিময়
-
Reporter Name - ০৩:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- ১৫৬
Tag :
জনপ্রিয়



















