১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতিসহ ৩জন আহত

  • Reporter Name
  • ০৩:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ৩০৫

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু (৬১)সহ ৩জন। ২৪জানুয়ারী/২৪ বুধবার বিকেলে উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী নির্মাণধীন ব্রীজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু গাবতলী থেকে বিকেল পৌনে ৩টায় রওনা দেন। একই মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু হরেজ, সদস্য জাহাঙ্গীর আলম। তারা উক্ত ঘটনাস্থলে পৌছিলে পিছন থেকে একটি অটোরিকসা ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এদের মধ্যে মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুই একটু বেশী আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার কথা জানা জানি হলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তাসহ অনেক নেতা-কর্মী হাসপাতালে এসে ভীড় জমায়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতিসহ ৩জন আহত

০৩:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪