মুহাম্মাদ আবু মুসাঃ ২৪শে জানুয়ারী/২৪ বুধবার বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাকিব হাসানের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সভাপতি শামীমা সুমী। আরো বক্তব্য রাখেন আঃ রহিম, সিহাব, বকুল মন্ডল, সজল, রিফাত, জনি, রাহী, ইয়াসিন আরাফাত, কাজল, সুমন, সৌরভসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী উপজেলা নির্বাচনে রফি নেওয়াজ খান রবিনকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়।
১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে রবিন খানকে আবারো উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দিল ছাত্রলীগ
-
Reporter Name - ০৩:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- ২৪৯
Tag :
জনপ্রিয়



















