আল আমিন মন্ডল বিপ্লবঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু-সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার বাদযোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, জিসাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাইসুল হাসান রিয়ন, যুবদল ও অঙ্গদলের মধ্যে মোকারম হোসেন ঝিনু, আরমান হোসেন রিপন, শামীম আহম্মেদ, আব্দুল মান্নান’সহ অঙ্গদলের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগন প্রমূখ। এছাড়াও কারাবন্দী এবং কারামুক্ত সহ সকল নির্যাতিত নেতা-কর্মীদের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।
১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- ২৩১
Tag :
জনপ্রিয়



















