মুহাম্মাদ আবু মুসাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে আবারো রাজশাহী অঞ্চলে বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান অর্জন করে বগুড়া গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ। ২৯জানুয়ারী/২৪ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজ পারফরমেন্স র্যাঙ্কিং এর আর্থিক প্রণোদনা ও সনদ প্ত্র গ্রহণ করেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালসহ ধারাবাহিক ভাবে রাজশাহী অঞ্চলের বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান গৌরব অর্জন করেছে সৈয়দ আহম্মদ কলেজ । এ সাফল্য অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সৈয়দ আহম্মদ কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও কলেজের সকল অংশীজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ মো: সাইদুজ্জামান।
তবে এলাকাবাসী ও শিক্ষা অনুরগীরা জানিয়েছেন, কলেজের প্রতিষ্ঠাতা ও পূর্বে যারা নেতৃত্ব ছিলেন তাঁদেরকে অনুসরণ করে বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান দক্ষ পরিচালনায় নানা কৌশলে কলেজকে অনেক ধাপ এগিয়ে নিয়েছেন এবং আরো এগিয়ে নেয়ার জন্য অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান অক্লান্ত পরিশ্রম করছেন বলে জানা গেছে।
১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
রাজশাহী বিভাগের মধ্যে পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে আবারো প্রথম সৈয়দ আহম্মদ কলেজ
-
Reporter Name - ০২:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- ১৭৮৭
Tag :
জনপ্রিয়



















