০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনঃ ১২ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

  • Reporter Name
  • ০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৮১

পলাশ মন্ডল, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ১২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বোহাইল ইউনিয়নের কালিয়ান এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ী এলাকার মহসিন (৪৫), বরগুনা জেলার আমতলী থানার রকিরখালী এলাকার আব্দুল লতিফ মেধার ছেলে আল-আমিন (২৮), কাজিপুর উপজেলার মাইশড়ী এলাকার মৃত শাহজান আলীর ছেলে নায়েব আলী (৫০), রাজশাহী উপজেলার চাঁদপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে মাজদার রহমান (৫৫), একই এলাকার কৃশমত আলীর ছেলে খোকা (৫০), ইয়াকুব আলীর ছেলে হেলাল (৪৭), শহিদুল ইসলামের ছেলে মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), ভুয়াপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল(২৮), তোফাজ্জল হোসেনের ছেলে সুজন (২৪), মুন্সিগঞ্জের গজারিয়া থানার বড়রায় পাড়া এলাকার মৃত চানমিয়ার ছেলে আঃ হালিম (২৮), বরিশাল জেলার বড়নদী উপজেলার নাচোই এলাকার শহীদ ব‍্যাপারির ছেলে জসিম (২২) কে আটক পূর্বক বালু উত্তোলন কাজে ব্যবহৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান বলেন, অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে তাদের দুইজনকে এক মাস, আট জনকে পনেরো দিন এবং দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে আটক কৃতদের জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনঃ ১২ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪