০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম

  • Reporter Name
  • ০২:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ১৫৬

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শনসহ একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। দিনভর তাঁর বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল কাহালু, থানা, উপজেলা ভ‚মি অফিস, পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন পরিদর্শন।
বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল কাহালু উপজেলা অডিটোরিয়াম হলে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, ভাগদুবরা ভ‚মিহীনদের আবাসন প্রকল্পে নির্মিত সভাকক্ষের উদ্বোধন, শহরগাড়ী পাল্লাপাড়ায় উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত একজন গৃহহীন পরিবারের কাছে চাবি প্রদান, প্রাণিসম্পদ অফিসের অর্থায়নে নির্মিত উপকার ভোগীর জন্য নির্মিত খামার ঘরের উদ্বোধন, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, চাষিদের মাঝে সার ও বীজ বিতরণসহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এছাড়াও দিনভর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম

০২:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪