গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রোববার বগুড়া গাবতলীর নাড়–য়ামালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা: মকবুল হোসেন। হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাহিদ পায়েলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন হাইস্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা। সহকারী প্রধান শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার ফেরদৌস, ডাঃ মামুন সরকার ও নাড়–য়ামালা ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান। এ সময় বীর মুত্তিযোদ্ধা সামছুল আলম ফটু, ইউপি সদস্য ইকবাল হাসান সবুজ, কমিটির সদস্য আইয়ুব আলী, রামাকান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে নাড়ুয়ামালা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
-
Reporter Name - ০৪:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- ১৬৩
Tag :
জনপ্রিয়



















