কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন এ, কে, এম রেজাউল করিম তানসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ওই বিদ্যালয়ের সভাপতি মোছাঃ মেরিনা আফরোজ। অুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসা, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এম, এ ছালাম।
০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- ১৮৯
Tag :
জনপ্রিয়



















