মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর বন্দর বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার জাহিদুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক দৌলতুজ্জামান ধলু সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার। সহকারী প্রধান শিক্ষক মোস্তাসিন কামাল সরকারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সমাজসেবী ফাতেমা খাতুন দোলন, সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, জুয়েল আহম্মেদ, জাহিদুল ইসলাম, বাবলু মন্ডল, মহসিন আলী, বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ চন্দ্র রায়, শাহিন মাহমুদ, ওমর ফারুক, নারগিছ আক্তার, খাতিজাতুল কোবরা, নাজমা আক্তার, ইউসুফ আলীসহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগী প্রদান করা হয়। শেষে বিদ্যালয় সংশ্লিষ্ঠদের মধ্য যারা মৃত্যু হয়েছে তাদের মাগফিরাত কামনা ও শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সুখানপুকুর বন্দর বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
-
Reporter Name - ০৩:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- ১৭৯
Tag :
জনপ্রিয়



















