আল আমিন মন্ডল বিপ্লবঃ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুস ছাত্তার এর বিদায় এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানে ক্রেস্ট ও সংবর্ধনা শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অত্র মাদ্রাসার সভাপতি আজমল হোসেন শীষ এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদের সার্বিক তত্ত¡াবধানে এতে বক্তব্য রাখেন কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, বিদায়ী উপাধ্যক্ষ আব্দুস ছাত্তার, গভর্নিং বর্ডির সদস্য আইযুব আলী, শাহজাহান আলী, আয়নুর নাহার, শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রাজ্জাক শাহজাহান, প্রভাষক আবু জোবায়ের, রেজাউল করিম, শাহিনুর ইসলাম, মোহাম্মাদ আলী, রাফিউল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুস ছাত্তার এর বিদায় উপলক্ষে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান এবং ২০২৪ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাগইল আলিম মাদ্রাসায় বিদায় উপলক্ষে ক্রেস্ট-সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
-
Reporter Name - ০২:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- ১৬৫
Tag :
জনপ্রিয়



















