গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার বগুড়া গাবতলীর ডঙর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য ও বিএমএ বগুড়া’র সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। পরিদর্শনকালে ডঙর কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা জানান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন। পরে তিনি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং সার্বিক খোজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আজমিরুল হক সরকার, উপজেলা হেড ক্লার্ক হেলাল উদ্দিন, ডঙর কমিউনিটি ক্লিনিকের সভাপতি সারেয়ার জাহান মিলন, ডঙর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোশিউর রহমান বিপ্লব, উপজেলা ইপিআই টেকনিশিয়ান আলামিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক অনুপম কুমার, সিএইচসিপি তৌফিকুর রহমান রনি, আব্দুল্লাহ আল মামুন, এইচএ সাফিনুর আকতার, এফডাবলুএ সুদক্ষিণা রানী, তহমিনা আকতার প্রমুখ।
১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর ডঙর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন এমপি ডাঃ নান্নু
-
Reporter Name - ০৩:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- ১৮১
Tag :
জনপ্রিয়



















