শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে এলোপাথিক ঔষুধের দোকানে অভিযান চালিয়ে ৮ পিছ ইয়াবা সহ এক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
থানার মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সনভালকি গ্রামের মৃত: জালাল উদ্দিন এর ছেলে ওষুধ ব্যবসায়ী মতিউর রহমান মল্লিক (৪৫) কে ঝানঝিআরা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ পিছ ইয়াবা সহ তাকে আটক করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, ঔষুধ বিক্রির আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে তার দোকানে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়।
০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
শিবগঞ্জে ঔষুধ বিক্রির আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
-
Reporter Name - ০৩:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- ৬৪
Tag :
জনপ্রিয়



















