১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Reporter Name
  • ০৩:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১২

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রথমে প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, এসিল্যান্ড মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, থানার ওসি আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে গাবতলী মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, থানা ও পৌর বিএনপি, পৌরসভা এবং সরকারী-বেসরকারী বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন, এনজিও পুস্পস্তবক অর্পন করেন। বুধবার সকালে সকল প্রতিষ্ঠানে অর্ধনিমিত পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, সহকারী কমিসনার (ভ‚মি) মাহমুদুল হাসান, ওসি আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। এ সময় সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

গাবতলীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

০৩:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪