মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী সদ্য কারামুক্তদের ফুলেল সংবর্ধনা জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। বৃহস্পতিবার সন্ধ্যারাতে সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি (মিলটন) প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সহ-সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন। উপজেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর হারুন আর রশিদ, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মমিনুর রহমান দিপু, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে সদ্য কারামুক্তদের ফুলেল সংবর্ধনা জানালেন বিএনপি নেতা মিলটন
-
Reporter Name - ০২:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- ১৯২
Tag :
জনপ্রিয়



















