০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অবহেলিত গাবতলীর উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কাজ করে যাবো -গাবতলীতে এমপি ডাঃ নান্নু

  • Reporter Name
  • ০২:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত গাবতলীর উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কাজ করে যাবো। ব্যাপক উন্নয়নের মধ্যদিয়ে এ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ জন্য সকলে সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি বলেন, বিজয় অর্জন করা খুব কঠিন আর সেই অর্জন ধরে রাখা তার চেয়েও কঠিন। কাজের মাধ্যমে আমি এই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে চাই। গতকাল শনিবার গাবতলী সদর ইউনিয়নের চকসদু আরএইচডি-কালিতলা মন্দির ভায়া কমিউনিটি ক্লিনিক সড়ক (৬৪৮মিটার) এবং তরফভাইখা মতিনের বাড়ী থেকে সালামের বাড়ী পর্যন্ত (৬৯০মিটার) রাস্তা পাকাকরণ কাজের ফলক উন্মোচনকালে তিনি একথা বলেন। আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৭৬লাখ ৮৭হাজার ৩’শ টাকা ব্যয়ে তরফভাইখা সড়ক এবং ৬২লাখ ১১হাজার ৪’শ ৯টাকা ব্যয়ে চকসদু সড়ক নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশল দপ্তর (এলজিইডি) নির্মাণ কাজ দুটি বাস্তবায়ন করবেন। তরফভাইখা সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স রাবেয়া ইন্টারন্যাশনাল, সোনাতলা বগুড়া এবং চকসদু সড়ক মেসার্স আরিয়ানা কনস্ট্রাকশন, গাবতলী, বগুড়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান সবুজ, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম পুটু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, আ’লীগ নেতা সাবজল, বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রায়হান, সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাবেক সাধারণ সম্পাদক রোহন, বিপ্লবসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দি পাকুল্লা হাট, নোংরা পানিতে দুর্ভোগ চরমে

অবহেলিত গাবতলীর উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কাজ করে যাবো -গাবতলীতে এমপি ডাঃ নান্নু

০২:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪