মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’’ এই প্রতিপাদ্যকে সামনে রোখে সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (২ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী, সহকারি কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অরুণাংশু কুমার সাহা, থানার এস আই নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।
০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে জাতীয় ভোটার দিবস পালিত
-
Reporter Name - ০২:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- ১৮৯
Tag :
জনপ্রিয়



















