মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান রনি বলেছেন, মনের বিকাশ ঘটাতে লেখা পাড়ার পাশা পাশি খেলাধুলা করা অত্যান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। গতকাল বগুড়া শহরের ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ি দক্ষিনপাড়ায় টিলা মসজিদ সংলগ্ন মাঠে ফুলকলি কুরআনিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর টিপু সুলতান টিপু’র সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর এসএম মোর্শেদ মিটন। ফুলকলি কুরআনিক স্কুলের পরিচালক মোঃ আবু ইউসুফ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণে সম্পাদক রফিকুল ইসলাম অরুন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, বিসিক শিল্প মালিক সমিতির দপ্তর সম্পাদক নাহিদ হাসান জুয়েল, আর্ট পয়েন্ট’র স্বত্ত¡াধিকারী শাহিন প্রামানিক। অন্যান্যদের মধ্যে ছিলেন মিজানুর রহমান মিন্টু, আব্দুর রশিদ মাস্টার, মুক্তার হোসেন, মীর বিপ্লব হোসেনসহ স্কুলের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনি জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
মনের বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন -বগুড়া জেলা আ’লীগ নেতা রনি
-
Reporter Name - ০৩:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- ১১২
Tag :
জনপ্রিয়



















