০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • Reporter Name
  • ০২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ১৩১

পলাশ, স্টাফ রিপোর্টারঃ “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ই মার্চ) সকালে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমি আক্তার।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

০২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪