মুহাম্মাদ আবু মুসাঃ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গনেশ দাস এবং সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৯ মার্চ) বগুড়া প্রেসক্লাবের ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে গনেশ দাস পেয়েছেন ৬৮ ভোট। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মৌসুমী আকতার পেয়েছেন ২৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন এসএম আবু সাঈদ।
নির্বাচনে আরো যারা বিজয়ী হয়েছেন তারা হলেন সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, কার্যনির্বাহী সদস্য পদে প্রথম হয়েছেন প্রতীক ওমর ও দ্বিতীয় হয়েছেন মাহফুজ মন্ডল। এ নির্বাচনে মোট ১০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৯জন।
১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাচনঃ সভাপতি গনেশ সম্পাদক সাঈদ নির্বাচিত
-
Reporter Name - ০৩:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- ২৯৭
Tag :
জনপ্রিয়



















