কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রোববার বিকেলে কাহালু হাইস্কুল রোডে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী টনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুকিম হায়দার মিশুসহ পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে গরীবদের মাঝে ইফতার বিতরণ
-
Reporter Name - ০৩:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- ১৭৭
Tag :
জনপ্রিয়



















