মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা পরিষদের সদস্য ও গাবতলী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং গাবতলী উপেজলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী পাইকার মঙ্গলবারও গণসংযোগ করেছেন।
তিনি (বাকী) গাবতলীর তরণীরহাটে গিয়ে বিভিন্ন শ্রেনী পেশা মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি আওয়ামী লীগ সরকারের নানা দিক উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ রঞ্জু, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ইসরাফিল পাইকার, আওয়ামী লীগ নেতা মাহফুজা রহমান, মতিউর রহমান, এমদাদুল হক, ইউপি মেম্বার খোরশেদ আলম, জহুরুল ইসলাম, যুবলীগ নেতা চান মিয়া, মতিউর রহমান, মাহবুব আলম, রিপন মিয়া, রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মী সমথকবৃন্দ।
Reporter Name 


















