০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

  • Reporter Name
  • ০৩:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ২৮১

মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বাঙালী ও বাংলাদেশের ইতিহাসের গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় প্রতিবছর দিনটি পালন করেন বাঙালী জাতি, তারই ধারাবাহিকতায় বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

মঙ্গলবার (২৬মার্চ) দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। উপজেলার পাবলিক মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ,লীগ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব‍্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের উদ্বোধনী বক্তব্যে’র মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এতে অংশ নেন পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পুরস্কার ও বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

০৩:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪