০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দশম শ্রেণির স্কুলছাত্র খুন

  • Reporter Name
  • ০৩:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৯

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই হামলার ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ফাহিম হোসেন (১৬)। সে বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে।-আজকের পত্রিকা।

ঘটনাটি নিশ্চিত করে বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন জানান, কী কারণে কারা স্কুলছাত্র ফাহিমকে হত্যা করেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দশম শ্রেণির স্কুলছাত্র খুন

০৩:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫