১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও নার্সদের উপর হামলা, নিরাপত্তাহীনতায় চিকিৎসক-নার্সরা

  • Reporter Name
  • ০৪:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১২৮

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্সদের উপর ফের হামলার ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক ও নার্সরা। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৩ জুন ২০২৫) রাত আনুমানিক আটটায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কোমরপুর এলাকা থেকে এক রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার সঙ্গে থাকা এক স্বজন কর্তব্যরত নার্সদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই ব্যক্তি চিৎকার-চেঁচামেচি ও হুমকির মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করে তোলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী যুবকের নাম রুবেল। যদিও কর্তব্যরত নার্স ও কর্মীরা তাকে চিনতে পারেননি। ঘটনার সময় উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, হামলাকারী ব্যক্তি জামালপুর গ্রামের রুবেল বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষসহ কর্মরত চিকিৎসক ও নার্সদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে হামলা অব্যাহত থাকলে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হবে, যার ভোগান্তি পোহাতে হবে সাধারণ রোগীদের।

এই প্রসঙ্গে কর্তব্যরত টিএইচও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডাঃ গিয়াস উদ্দিন বলেন, “ঘটনার বিস্তারিত আমরা তদন্ত করে দেখছি। আমরা থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় প্রশাসনের প্রতি স্বাস্থ্যকর্মীরা দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে এবং হাসপাতালের পরিবেশ শান্তিপূর্ণ ও সেবাবান্ধব থাকে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও নার্সদের উপর হামলা, নিরাপত্তাহীনতায় চিকিৎসক-নার্সরা

০৪:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫