০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে শেয়ার করতে ১০ ঘন্টা কবরেঃ ২ভাই আটক

  • Reporter Name
  • ০৪:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ২২৭

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে প্রচারে জন্য বাড়ির উঠানে কবর খুঁড়ে ১০ ঘণ্টা ভেতরে শুয়ে ছিলেন মিজানুর রহমান রনি। এ কাজে সহায়তা করেন তার ভাই মিলন আলী।

বিষয়টি জানাজানি হওয়ার পর দুই ভাইকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

জানা গেছে, মিজানুর রহমান রনি অভিজ্ঞতা অর্জনের জন্য বাড়ির উঠানে কবর খনন করেন। কবরে ভিতরে বৈদ্যুতিক বাল্ব ও ফ্যান স্থাপন করেন। কবরের ভিতরে বাতাস প্রবেশ করানোর জন্য প্লাস্টিকের পাইপ বসানো হয়। গতকাল রবিবার রাত ১১টায় রনি কবরে প্রবেশ করেন। ভিডিও করার জন্য তিনি ক্যামেরা নিয়ে কবরে প্রবেশ করেন। তার বড় ভাই মিলন মাটি চাপা দিয়ে কবরের ওপরের অংশ ঢেকে দিয়ে বাহিরের দৃশ্য ভিডিও করেন।
সোমবার সকালে গ্রামের লোকজন ঘটনাটি জানতে পেরে সেখানে ভিড় জমান। স্থানীয়দের তোপের মুখে সকাল ৯টার দিকে রনি কবর থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ সেখানে গিয়ে রনি ও তার ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যান।

রনির বাবা মোকছেদ আলী বলেন, তার ছেলে একজন ইউটিউবার। রনি হেঁটে দেশের বিভিন্ন এলাকা ভ্রমণ করে। ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য রনি কবরে ভেতরে প্রবেশ করে ভিডিও ধারণ করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই ভাইকে থানা হেফাজতে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে শেয়ার করতে ১০ ঘন্টা কবরেঃ ২ভাই আটক

০৪:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২