০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে ওসি বাদশাহ আলমের পরিদর্শন

  • Reporter Name
  • ০৪:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৪

সুলতান আহাম্মেদ, স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের লক্ষ্যে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশাহ আলম। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার সাঘাটা, ঘুড়িদহ, মুক্তিনগর, ভরতখালি, কামালের পাড়া, জুমারবাড়ি, বোনারপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে ওসি বাদশাহ আলম সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সাঘাটা উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিত করবেন। মণ্ডপে দর্শনার্থীদের চলাচলে কোনো প্রকার হয়রানি যেন না হয়, সে বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।

ওসির এমন উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে ওসি বাদশাহ আলমের পরিদর্শন

০৪:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫