১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শালীকে ধর্ষণ, ধর্ষক দুলাভাই গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৫৫১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় বোনের বাড়িতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউসুব আলী (২৫) নামে তার দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ইউসুব আলী উপজেলার সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে। শনিবার রাতে টাঙ্গাইল শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। ওই ছাত্রী ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এসময় স্কুলছাত্রীর বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরের ডাক্তারখানায় ছিলেন। ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী স্কুলছাত্রীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইউসুব আলী।

স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদি হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে ৮ সেপ্টেম্বর থানায় ধর্ষণ মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শালীকে ধর্ষণ, ধর্ষক দুলাভাই গ্রেফতার

০৩:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫