১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় চলন্ত “আরকে পরিবহন” বাসে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৬:০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২২৩

সোনাতলা সংবাদ ডেস্ক: বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলো এক স্কুলছাত্রী। বগুড়ায় চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক সাকিব হাসানের (২৮) বিরুদ্ধে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী ছাত্রী ও তার এক বন্ধু। কিন্তু শহরে প্রবেশের আগে চালক সাকিব ও আরও কয়েকজন শ্রমিক ওই ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই একা থাকা ছাত্রীটিকে ধর্ষণ করে চালক।

পরে বিকেলে বাসটি ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে তখন কাউন্টারে থাকা শ্রমিকরা ঘটনাটি ধামাচাপা দিতে চালককে চড়-থাপ্পড় দিয়ে শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বগুড়া জেলা পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিব হাসানকে গ্রেপ্তার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। প্রধান অভিযুক্ত বাসচালক সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সহযোগীদেরও শনাক্তের কাজ চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় চলন্ত “আরকে পরিবহন” বাসে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার

০৬:০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫