বায়েজীদ, পলাশবাড়ী, (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মজুদকারী ব্যবসায়ী শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ বিষযটি নিশ্চিত করেন।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।
রেজা-ই-মাহমুদ জানান, গোপন খবর পেয়ে রোববার দিনগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নিচ তলায় অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। মজুদ করার অপরাধে শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত সার প্রকৃত দরে কৃষকদের মধ্যে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
মহিমাগঞ্জে বাড়িতে ৮০০ বস্তা সার মজুদঃ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - ০৪:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- ৮৫
Tag :
জনপ্রিয়





















