কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রতি সমাবেশের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানার পুলিশ পরিদর্শক ফিরোজ ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সিনিয়ার সাংবাদিক আব্দুস ছালেক তোতা, প্রভাষক মাকুসুদর রহমান, কাহালু মডেল মসজিদের ঈমাম আব্দুল্লাহ আল গালিব, সোনাতন সংঘের নেতা রবীন্দ্রনাথ, ভুপেন্দ্রনাথ পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য যে, বিভিন্ন ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ শেষ হওয়ার পর আগামী শনিবার উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশে সকল মানুষকে সম্পৃক্ত করবার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে সামাজিক সম্প্রতি সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
-
Reporter Name - ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- ৭৮
Tag :
জনপ্রিয়

























