বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা: জাতীয় সংসদের সংসদীয় আসন -৩৩, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনের প্রতিক বরাদ্দ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর ইভিএম এর মাধ্যমে এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে ৫ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ করেন রির্টানিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ নির্বাচনে ৩ জন দলীয় ও ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী অংশ গ্রহন করছেন।
প্রতিক প্রাপ্তরা হলেন, আওয়ামীলীগ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টির এ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিসিএস কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান (ট্রাক) ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ (আপেল) প্রতিক পেয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষনা করা হয়।
০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনঃ ৫ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ
-
Reporter Name - ০১:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- ৭০
Tag :
জনপ্রিয়
























