১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • ০২:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • ৯২

বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে রাফি ওরফে নাফি নামের এক আট বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে শিশু রাফির মৃত্যু হয়। নাফি কুঠিবাড়ীতে তার বাবা শাকিল মিয়ার সাথে ভাড়া বাসায় থাকতো।
তাদের গ্রামের বাড়ি উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর। নাফি গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, দুপুরে পানিতে গোসল ও খেলার সময় রাফি পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পড় পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

০২:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২