০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাস্থানে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১

  • Reporter Name
  • ০৩:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২৭৮

গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার মহাস্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন আহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বগুড়া মহাস্থানের দূরে ঢাকা-রংপুর মহাসড়কের হাতিবান্ধা নামক স্থানে রংপুর দিক থেকে বগুড়াগামী চন্দ্রমুখী নামক একটি যাত্রীবাহী বাসের সাথে মোকামতলা গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আহত মোটরসাইকেল আরোহী সে বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র নাফিস হোসেন (২২)।
এ দুর্ঘটনার বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (আ,টি,আই) আলমগীর হোসেন, নিরাপদ নিউজকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের মোটরসাইকেল ও দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,
মহাসড়কে দিন দিন মোটরসাইকেল দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বগুড়ায় যেসব মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে সব গুলো অল্প সময়ের ছেলেরা দুর্ঘটনা পতিত হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার হলেও চালক ও সহকারী পালিয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কি না সবকিছু তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহাস্থানে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১

০৩:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২