শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার শিবগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর কাউন্সিলর ও মহিলাদল নেত্রী মিনারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সভাপতি মিসেস লাভলী রহমান। সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দল নেত্রী এ্যাডঃ রহিমা খাতুন মেরি, এ্যাডঃ শাহাজাদী লায়লা আরজুমান বানু, শায়লা ইসলাম মুক্তা, সুমাইয়া জেরিন রনি। আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, বিএনপি’র নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, খালিদ হাসান আরমান, তমাল, স্বেচ্ছা সেবক দল নেতা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল, মীর মুন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লেখা পর্যন্ত সম্মেলনের ২য় অধিবেশন চলছিলো।
০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
শিবগঞ্জ থানা ও পৌর মহিলাদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- ৭৫
Tag :
জনপ্রিয়




















