০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

  • Reporter Name
  • ০৪:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ১০০

বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের মামলায় তার স্বামীকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশ শনিবার সকালে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে,তিনি নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের এপিঃ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজস্ট্রেট পদে কর্মরত আছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে। গ্রেপ্তার মোহাইমেনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, পৌর শহরের বোয়ালিয়া গ্রামে ভগ্নিপতি সোহরাবের বাড়িতে ওই নারী ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার আসেন। পরের দিন শুক্রবার দুপুরে মোহাইমেনুল ইসলাম সেখানে এসে তার নিকট ৫০ হাজার টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাথারী মারধর করে জখম করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় আহত ম্যাজিস্ট্রেট রাতেই স্বামী মোহাইমেনুল এর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ রাতেই মোহাইমেনুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। নির্যাতিত ম্যাজিস্ট্রেট এর আগেও তার স্বামীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী সদর থানায় মামলা করেন বলে জানা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত মোহাইমেনুলকে রাতেই নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে ম্যাজিষ্ট্রেট তাকেকারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

০৪:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২