০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাদুল্লাপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোরের মৃত্যু

  • Reporter Name
  • ০৩:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ৬৯

বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা (৪৫) এক চোর ধরা খেয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এর আগে সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চত করেছেন দামোদরপুর ইউনিয়ন (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই সময় ভাঙ্গামোড় গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরু মিয়ার বাড়ির গরু চুরি করে একটি চোরের দল। এসময় টের পেয়ে লোকজন ধাওয়া করলে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক এই চোরকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেনি তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোরের মৃত্যু

০৩:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২