বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা : পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসার আলী(৪৫) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
২০ ডিসেম্বর( মঙ্গলবার)আনুমানিক সকাল ১১ টার সময় রংপুরের দিক থেকে আগত একটি মোটরসাইকেলের যাত্রী আচমকা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে অপর দিক থেকে আগত একটি ট্রাকের নিচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই আফছার আলী(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
উক্ত ঘটনায় মোটরসাইকেলের ড্রাইভার এবং ট্রাকটি দ্রুত ঘটনাস্থান থেকে পালিয়ে যাওয়ায় তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।
০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
পলাশবাড়ীতে ট্রাক চাপায় একজনের মৃত্যু
-
Reporter Name - ০৩:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- ৬৩
Tag :
জনপ্রিয়
























