০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ নিহত ১

  • Reporter Name
  • ১২:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ৭৩

বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইয়াদ আলী (৩০) নামের ট্রাক চালকের এক সহকারি নিহত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মৌসুমী পাম্পের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দিনাজপুরগামী আলু বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ট্রাক হেলপার ইয়াদ আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মোকামতলা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিবাকে খবর দেয়া হয়েছে। তারা এসে পৌছিলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ নিহত ১

১২:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২