কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে এই ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে কাটনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আড়োলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সবুজ কুমার বসাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- ৮৪
Tag :
জনপ্রিয়

























