০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার

  • Reporter Name
  • ১১:২৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ১১৬

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম নামাপাড়া ও খানপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় লাশ দুইটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে সাব্বির আহম্মেদ শিশির (১৭) ও শেরপুর শহরের বারোদুয়ারী হাটখোলা এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে সাম্মাম হোসেন ওরফে তাহমিদ (১৭)। তারা দুজনই একাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে সাম্মাম স্থানীয় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও শিশির বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার সকালের দিকে সাম্মাম ও শিশির একসঙ্গে ঘুরে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ হন তারা। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার হওয়া লাশ দুটি নিখোঁজ সাম্মাম ও শিশিরের বলে তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করেছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার

১১:২৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২