০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশি অর্থায়নে পদ্মা সেতু নির্মান হাসিনার অসীম সাহসী সিদ্ধান্তঃ চীনা রাষ্ট্রদূত লি জিমিং

  • Reporter Name
  • ০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ১০০

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ বৈদেশিক তহবিল বন্ধ সত্ত্বেও দেশি অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অসীম সাহসী বলে মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, অন্য যে কোনো দেশের সাধারণ কোনো নেতার পক্ষে এ কাজ করা সম্ভব হতো না। ঢাকায় চীনা দূতাবাসে গত রবিবার নির্বাচিত কিছু সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, একটি দেশের সাধারণ কোনো নেতার পক্ষে তিনি (শেখ হাসিনা) যা করেছেন এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো কিনা আমি জানি না।
রাষ্ট্রদূত বলেন, বিদেশি কিছু উন্নয়ন অংশীদার বিশ্বাসই করতে পারেনি যে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে এ ধরনের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী সব সন্দেহ, চাপ ও অভিযোগের মুখে নিজেকে ইস্পাত কঠিন দৃঢ় রেখে শতভাগ বাংলাদেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিলেন। এ সিদ্ধান্তের জন্য যে কোনো সরকারপ্রধানের পক্ষ থেকে দরকার ছিল অসীম সাহস এবং দৃঢ় রাজনৈতিক দায়িত্ববোধ।
একটি চীনা কোম্পানি সেতুটি নির্মাণে জড়িত হওয়ায় এ প্রকল্পে তার দেশের অংশগ্রহণে গর্ববোধ করে লি জিমিং বলেন, এখন পর্যন্ত সম্ভবত এটাই সবচেয়ে বড় সেতু, যা চীনা কোম্পানিগুলো এ যাবৎ চীনের বাইরে তৈরি করেছে। আমি মনে করি চীনের পক্ষেও এ চ্যালেঞ্জ গ্রহণ করা একটি সাহসী পদক্ষেপ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশি অর্থায়নে পদ্মা সেতু নির্মান হাসিনার অসীম সাহসী সিদ্ধান্তঃ চীনা রাষ্ট্রদূত লি জিমিং

০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২