০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে ৬বছরের শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক 

  • Reporter Name
  • ১২:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ৯৬
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে মজিবুর রহমান (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার উঁচাডাঙ্গা গ্রামের আমবাগানের ঝুপড়ি ঘরে। আটক মজিবুর রহমান পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের মৃত সাগর আলীর ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুর রহমান নামের বৃদ্ধ ওই গ্রামের পার্শ্বের একটি আমবাগান পাহারাদারের কাজে নিয়োজিত ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মহুর্তে বাগানের কাছে ওই গ্রামের ৬ বছর বয়সীএক অবুঝ শিশু খেলা করছিলো। শিশুটিকে একা দেখতে পেয়ে পাহারাদার বৃদ্ধ পাকা আম দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাগানের ভিতর নিয়ে যায়। পরে তার থাকার আস্তানার ঝুপড়ি ঘরে ডেকে নিয়ে শিশুটির হাতে একটি পাকা আম দেয। পরে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উদ্দেশে তার হাফ পেন্ট খোলা শুরু করে। এসময় অবুঝ শিশুটি চিৎকার করে কান্না শুরু করে। শিশুটির মা চিৎকার শুনে বাগানের দিকে এগিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
রাতে ঘটনা জানা জানি হলে শুক্রবার সকালে গ্রামের লোকজন বাগান হতে বৃদ্ধকে আটক করে গণপিটুনি  দিয়ে উঁচাডাঙ্গা স্কুলের গেটের সামনে বসিয়ে রাখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। পরে বৃদ্ধকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে এবিষয়ে ধর্ষনের চেষ্টার অপরাধে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুস্থ্য হলে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাপাহারে ৬বছরের শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক 

১২:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২