০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুর আফরিন কোল্ড ষ্টোরে প্রায় ৫ লাখ ডিম মজুদ রাখার অপরাধে জরিমানা

  • Reporter Name
  • ০৩:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ১১৩

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল আফরিন ক্লোল্ড স্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও ্এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ এঁর নেতৃত্বে মুরইল মুনসুর কোল্ড স্টোর ও আফরিন ক্লোল্ড স্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এই দুটি কোল্ড স্টোরের মধ্যে আফরিন ক্লোল্ড স্টোরে উল্লেখিত পরিমান মুরগির ডিম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে কোল্ড স্টোর কতৃপক্ষের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুদকৃত ডিমগুলো সাতদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয় কেউ অবৈধভাবে নিত্যপণ্য মজুদ রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. মাহবুব হাসান চৌধুরীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুর আফরিন কোল্ড ষ্টোরে প্রায় ৫ লাখ ডিম মজুদ রাখার অপরাধে জরিমানা

০৩:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪