১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে রাস্তায় ঘুমানো ব্যক্তিকে পিকআপের চাপা, ঘটনাস্থলেই নিহত বুলু

  • Reporter Name
  • ০৩:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৮

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় বুলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কাহালু উপজেলার সাবানপুর-কালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া কালিপাড়া ভাগজোর গ্রামের মৃত রমজান আলীর পুত্র।

কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে বরশি ফেলে কালিপাড়া-সাবানপুরের মাঝামাঝি পথে রাস্তায় বিছানা বিছিয়ে শুয়ে ছিলেন। একটি অজ্ঞাত মুরগি বোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমাদেরকে খবর দেন।

তিনি আরও জানান, এঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা কোন মামলা করবেন না বলে জানানোর পরে ঘটনাস্থলেই লাশ হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে রাস্তায় ঘুমানো ব্যক্তিকে পিকআপের চাপা, ঘটনাস্থলেই নিহত বুলু

০৩:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪